রাজশাহীতে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

dfhgbরাজশাহীর বাঘা উপজেলায় ২০০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক ০৩-৯৫৬৪) জব্দ করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার হেলারপুর গ্রাম থেকে এগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পুলিশ বলছে, সামনে পুলিশ দেখেই প্রাইভেটকারটি ফেলে পালিয়ে গেছে চোরাকারবারিরা। তবে তাদের শনাক্ত করতে পেরেছে পুলিশ। তারা হলো- উপজেলার মহদিপুর গ্রামের বুলবুল মোল্লা ও আলাইপুর গ্রামের আব্দুল বারি। তারা পুলিশের তালিকাভুক্ত মাদক চোরাকারবারি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহামুদ জানান, গোপন সংবাদে ওই দুই মাদক বিক্রেতাকে ধরতে বুধবার ভোরে রাস্তায় অবস্থান নেয় পুলিশ। ভোর সাড়ে ৪টার দিকে ওই দুজন প্রাইভেটকারে করে ফেনসিডিল নিয়ে ওই পথ ধরে আসছিলেন।
দূর থেকে পুলিশের গাড়ি দেখে তারা প্রাইভেটকার ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে প্রাইভেটকার থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় ওই দুই মাদকবিক্রেতাকে পলাতক আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই