৫০০ পর্বে ‘পালকী’ ও ‘অপরাজিতা’

72657_e4সমপ্রচারে আসার প্রথম দিন থেকেই দীপ্ত টেলিভিশন দর্শকদের চাহিদা ও বিনোদনকে প্রাধান্য দিয়ে প্রচার করে আসছে দীর্ঘ ধারাবাহিক। ধারাবাহিকগুলো দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে পূর্ণ করতে যাচ্ছে ৫০০তম পর্ব। ৫০০তম পর্বে উত্তীর্ণ হতে যাওয়া এই দুটি ধারাবাহিক- পালকী ও অপরাজিতা। দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘অপরাজিতা’ এবং ৭টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘পালকী’। ‘পালকী’ ধারাবাহিকটি একটি সাধারণত মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। নাটকটিতে দেখা যায় পালকী নামের একটি সাধারণ মেয়ে তার স্বামী-সংসার-স্বপ্ন রক্ষায় নানান ঘাত-প্রতিঘাতের মুখে পড়তে হয়, এমনকি মৃত্যুরও মুখোমুখি হতে হয়। সবকিছু ছাপিয়ে পালকী তার পরিবারের জন্য এক নিবেদিত অসাধারণ নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে চলে। দর্শকনন্দিত এই ধারাবাহিকে একের পর এক ঘটতে থাকে নানান চমকপ্রদ ঘটনা। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেখার জন্য যে ৫০০তম পর্বে পালকী নাটকে আর নতুন কী ঘটতে যাচ্ছে! অন্যদিকে দীপ্ত টেলিভিশনের আরেকটি ৫০০তম পর্বে উত্তীর্ণ হতে যাওয়া ধারাবাহিক ‘অপরাজিতা’ প্রথম থেকেই দর্শকদের মনে ছাপ ফেলে যেতে সক্ষম হয়েছে। নন্দিত কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবীর উপন্যাস অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকে মধ্যবিত্ত এক চেনা হার না মানা নারীর গল্প। দেখানো হয়েছে ভাই-বোনদের আগলে রাখতে ক্রমাগত বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে যাওয়া নারীটি কীভাবে হার না মেনে হয়ে উঠছে অপরাজিতা। মন্দিরা নামের এই নারীর লড়াইয়ে দেশের হাজার হাজার দর্শকও যেন একাত্ম। মন্দিরার একলা এই জীবনযুদ্ধ ৫০০তম পর্বে কোথায় গিয়ে ঠেকে তা দেখতে সবাই উদগ্রীব।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার