রাজশাহী নগরীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, গুলি: আহত ৩

gyjjরাজশাহী নগরীতে আম পাড়া নিে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় প্রতিপক্ষকে দমাতে গুলিও ছুঁড়ে এক পক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর রাজপাড়া থানা এলাকার রায়পাড়ায় এ ঘটনা ঘটে।
এতে একজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
আহতরা হলেন, রায়পাড়া এলাকার নুর আলম (৩০), তারিক (৩০) ও আব্দুল আলিম সবুজ (২২)। এদের মধ্যে নুর আলমের বাম পায়ের হাঁটুর নিচে শর্ট গানের গুলির চিহ্ন রয়েছে। এছাড়া আব্দুল আলিম সবুজ গলায় ধারালো অস্ত্রের কোপের জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা তিন জনই হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
আহত নুর আলমের পায়ে আঘাত গুলির বলে ধারণা করছেন রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জালাল। তিনি বলেন, গুলিবিদ্ধ নুর আলমের অবস্থা গুরুতর। তবে গলায় আঘাত থাকায় সবুজের অবস্থাও বেশ আশঙ্কাজনক। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানান ওই চিকিৎসক।
আহতদের স্বজনরা জানান, আব্দুল আলিম সবুজের আম গাছে নুর আলমের বাড়ির এক শিশু ঢিল ছুঁড়ে সোমবার। এনিয়ে ওই দিনই দুই পরিবারে কাটাকাটি হয়। এনিয়ে মঙ্গলবার দুপুরে আব্দুল আলিম সবুজের আত্মীয় তারিককে মারপিট করে। এ সংবাদ ছড়ালে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়।
সন্ধ্যায় এনিয়ে সংঘর্ষ হয়। নুর আলমের পায়ে শর্টগানের গুলি ছোঁড়ে আব্দুল আলিম সবুজের পক্ষের লোকজন। পাল্টা নুর আলমের লোকজন ধারালো অস্ত্র নিয়ে আব্দুল আলিম সবুজকে কুপিয়ে আহত করে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে এখনো কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।