ফ্রান্সে মসজিদের কাছেই গুলি, আহত ৮

72322_Franceফ্রান্সে আরাহমা মসজিদের কাছেই প্রকাশ্যে গুলি ছুড়েছে অস্ত্রধারীরা। এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ বলছে, ওই মসজিদে নামাজ আদায় করে বের হওয়া মুসল্লিরা হামলার টার্গেট ছিলেন না। এ ছাড়া এটাকে সন্ত্রাসী হামলা বলতে অস্বীকৃতি জানিয়েছে তারা। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। ফ্রান্সের প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, আভিগননে একটি মসজিদের কাছেই এই গুলি চালানো হয়। এতে অংশ নেয় দু’অস্ত্রধারী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, আরাহমা মসজিদের কাছেই রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে একটি গাড়ি থেকে নামে কমপক্ষে দু’অস্ত্রধারী। তারা এরপরই শুরু করে এলোপাতাড়ি গুলি। এতে আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। ততে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে। এ হামলার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নাই বলে দাবি করেছে প্রসিকিউটর। তারা বলেছে, আমরা যতটুকু জানতে পেরেছি ওই মসজিদকে টার্গেট করে এ হামলা হয় নি। পুলিশ মনে করছে স্থানীয় যুবকদের মধ্যে বিরোধের কারণে এ হামলা হয়ে থাকতে পারে। উল্লেখ্য, প্যারিসের দক্ষিণ-পূর্বে ক্রেটিল মসজিদে নামাজ আদায় করে বের হওয়ার পর পরই মুসল্লিদের উদ্দেশ্য করে এক ব্যক্তি তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এ ঘটনার পর মুসলিম নেতারা মসজিদগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার