শুরুর আগে শেষ পরীক্ষায় মাশরাফিরা

66742_shuruচ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ পরীক্ষায় নামছে মাশরাফি বাহিনী। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে জয় পেয়েছে ৮টিতে। কিন্তু ব্ল্যাকক্যাপদের বিপক্ষে টাইগারদের সব জয়ই দেশের মাটিতে। দলটির বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯৯০ সালে শারজায়। এরপর বিদেশের মাটিতে আরো ১৬ বার দেখা হয়েছে দুই দলের। অস্ট্রেলেশিয়া কাপে সেই প্রথম দেখায় গাজী আশরাফ লিপুর নেতৃত্বে দলটির বিপক্ষে বিদেশের মাটিতে যে হার দিয়ে শুরু, সেই ইতিহাস বদলাতে পারেনি কেউই। চলতি ত্রিদেশীয় সিরিজেও প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে আজ দুই দলের হবে ১৭তম দেখা। এই ম্যাচে কি জয়ের দেখা পাবে বাংলাদেশ! পারবে কি নতুন যুগের টাইগাররা ইতিহাস পরিবর্তন করতে? চলতি সিরিজে প্রথম ম্যাচ হারের পর সব বিভাগের উন্নতি চেয়েছিলেন অধিনায়ক মাশরাফি। আয়ারল্যান্ডের বিপক্ষে দলের ক্রিকেটাররা সেই উন্নতির ছাপ রেখেছেন। এবার শক্তিশালী দলটির বিপক্ষে তার ধারাবাহিকতা ধরে রাখার লড়াই। শুধু তাই নয়, এ ম্যাচ জিতে গেলে আইসিসির র‌্যাঙ্কিংয়ের জটিল হিসাব-নিকাশে সরাসরি ২০১৯ সালের বিশ্বকাপে খেলা সুযোগ পাবে বাংলাদেশ। যে কারণে গত দুদিন টাইগাররা দারুণভাবে ঘাম ঝরিয়েছেন। অবশ্য আজ জিতলে চ্যাম্পিয়ন না হওয়ার অপেক্ষা থেকে যাবে টাইগারদের। কারণ, পয়েন্টের হিসাবে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে টম ল্যাথামের দল।
ত্রিদেশীয় সিরিজে নাসির হোসেনকে দলের সঙ্গে নেয়া হয়েছিল। কিন্তু তিনটি ম্যাচের একটিতেও এ অলরাউন্ডারকে একাদশে সুযোগ দেয়া হয়নি। আজ তাকে একাদশে রাখার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয়ে ক্রিকেট প্রেমীরা। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে সৌম্য সরকার পাস বলে দেয়া যায়। তাই ইমরুল কায়েসের খেলার সুযোগ খুব একটা নেই। তবে সাব্বির রহমানের পরিবর্তে আজ ইমরুলকে একটি সুযোগ দিয়ে দেখতে পারে দল। নাসির না থাকলেও ইমরুল আছেন আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। এছাড়াও স্পিনার সানজামুল ও রুবেল হোসেনও পরীক্ষায় উত্তীর্ণ। তাই আজ হয়তো তাসকিনকে সুযোগ দেয়া হতে পারে একাদশে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি র‌্যাঙ্কিংয়ের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় খুব বেশি পরিবর্তন হবে টাইগারদের একাদশে- এটা আশা করা যায় না।
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। অবশ্য সেই দলের নেতৃত্ব দেবেন নিয়মিত কেন উইলিয়ামসন। তবে লাথামের নেতৃত্বে এরই মধ্যে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। কিন্তু আরো কিছু চাই নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের। বাংলাদেশের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে দলের পারফরম্যান্সে আরো উন্নতি চান তিনি। আর তার এই চাওয়া যে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা, তাও বুঝিয়ে দিয়েছেন। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রানের জয়, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারানো। নিজেদের তৃতীয় ম্যাচে আবারো আয়ারল্যান্ডকে ১৯০ রানে উড়িয়েছে ব্লাকক্যাপরা। আজকের ম্যাচ  ও নিজের পারফরম্যান্স নিয়ে অধিনায়ক লাথাম বলেন, ‘আইপিএল থেকে অভিজ্ঞদের ফিরে পাওয়াটা দারুণ ছিল। আশা করছি পরের ম্যাচেও তারা ভূমিকা রাখবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আমরা আরো ভালো পারফরম্যান্স চাই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ।’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার