ত্রিদেশীয় সিরিজেই বিশ্বকাপ নিশ্চিতের সুযোগ বাংলাদেশের জন্য

আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে ২০০৩ থেকে গত চারটি বিশ্বকাপে সরাসরি খেলেছে বাংলাদেশ। কোনো বাছাই পর্ব খেলতে হয়নি। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্য- এ হিসেবে বাংলাদেশকে বাছাই পর্বের মত কোনো পরীক্ষা দিতে হয়নি এতদিন।
তবে ২০১৯ বিশ্বকাপ থেকে নিয়ম পাল্টে গেছে। অন্তত দুটি টেস্ট প্লেইং দেশকে খেলতে হবে বাছাই পর্ব। যেখানে প্রতিপক্ষ হবে আইসিসির নন টেস্ট প্লেইং দেশ। যেমন আফগানিস্তান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, হংকং কিংবা আরব আমিরাতের মত দেশগুলো।
২০১৯ বিশ্বকাপে খেলতে হলে আইসিসি র‌্যাংকিংয়ে এখন যে অবস্থানে রয়েছে বাংলাদেশ তাতে টাইগারদের বিশ্বকাপে সুযোগ থাকছে সরাসরি খেলার। কারণ, বাংলাদেশের অবস্থান এখন সপ্তম। আইসিসির নিয়ম অনুযায়ী চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বাগতিক ইংল্যান্ডসহ সেরা আটটি স্থানে যদি বাংলাদেশ থাকতে পারে, তাহলে বাছাই পর্ব খেলতে হবে না আর।
সেই সেরা আটটি দলের মধ্যে বাংলাদেশের থাকা নিশ্চিত হয়ে যেতে পারে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ত্রি-দেশীয় সিরিজেই। আয়ারল্যান্ডে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এ সিরিজেই মাশরাফিদের সামনে সমূহ সুযোগ ২০১৯ বিশ্বকাপ নিশ্চিত করার।
ক্রিকেটের অভিভাবক সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আগামী বিশ্বকাপে সরাসরি খেলার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। হিসাব দিয়ে তারা বলছে, আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রি-দেশীয় সিরিজে দুই প্রতিপক্ষের বিপক্ষে দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি এবং আয়ারল্যান্ডকে দুই ম্যাচে হারাতে পারলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে যাবে।
এতে করে বাংলাদেশ উঠে যাবে আইসিসি র‌্যাংকিংয়ের ষষ্ঠ অবস্থানে, পেছনে ফেলবে শ্রীলঙ্কাকেও। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯১। ৯৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে যদি দুটি ম্যাচ জিততে পারে মাশরাফিরা, তাহলে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে ৯৪। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ উঠে আসবে ষষ্ঠ স্থানে। আর যদি চার ম্যাচের সবগুলোই জিততে পারে, তাহলে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৭।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের র‌্যাংকিংয়ের উত্থান-পতন: বাংলাদেশ যদি চার ম্যাচের সবগুলোতেই জয় পায় তাহলে রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৭। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জিতলে পয়েন্ট দাঁড়াবে ৯৪। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই জয় এবং নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচেই হারলে পয়েন্ট দাঁড়াবে ৯০। আয়ারল্যান্ডের কাছে একটিতে হারলে এবং নিউজিল্যান্ডের কাছে দুটিতেই যদি হেরে যায় তাহলে পয়েন্ট দাঁড়াবে ৮৭।
যদি ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচেই হেরে যায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৮৩। বাংলাদেশ যদি আয়ারল্যান্ডকে দুই ম্যাচেই এবং নিউজিল্যান্ডকে একটিতে হারাতে পারে, তখন বিশ্বকাপে সরাসরি খেলার জন্য লড়াই করতে হবে অষ্টম ও নবম স্থানে থাকা পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে। পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ৮৮।
নিউজিল্যান্ড যদি এই সিরিজে বাংলাদেশের কাছে দুই ম্যাচেও হেরে যায়, তাহলেও তাদের চতুর্থ অবস্থানের পরিবর্তন হবে না। রেটিং পয়েন্ট কমে যাবে শুধু। ১১৫ থেকে নেমে আসবে ১১২তে। তবে যদি আয়ারল্যান্ডের কাছে একটি ম্যাচে হেরে যায়, তাহলে রেটিং পয়েন্ট কমে দাঁড়াবে ১০৯-এ এবং নেমে যাবে ইংল্যান্ডের নিচে, থাকবে পঞ্চম স্থানে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।