ফসল না ওঠা পর্যন্ত হাওরে খাদ্য সহায়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

আসছে বোরো ফসল না ওঠা পর্যন্ত দেশের হাওরাঞ্চলে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হবে। জানালেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের প্রশ্নউত্তর পর্বে তিনি এ কথা জানান। মতিয়া চৌধুরী বলেন, এমনিতেই বছরের ৬ মাস হাওরাঞ্চলে পানি থাকে। অন্য বছর এপ্রিলের শেষের দিকে পানি আসলেও এবার তা এসেছে প্রায় এক মাস আগে। যার ফলে ফসল ঘরে তুলতে পারেনি সেখানকার কৃষকরা।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের কথা শুনতে এবং তাদের সহায়তা করতে গেছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ নগদ অর্থ সহায়তা দিয়েছেন। আসছে বোরো ধান ওঠার আগ পর্যন্ত দুর্গত মানুষদের খাদ্য সহায়তারও ঘোষণা দিয়েছেন তিনি। তার সব নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা হবে। কৃষিমন্ত্রী বলেন, হাওরের আসছে বোরো ফসল আবাদ করার জন্য কৃষকদের সার ও বীজের অভাব হবে না। প্রধানমন্ত্রী বিনামূল্যে এসব বিতরণের ঘোষণা দিয়েছেন। সময়মতো তাদের সব পৌঁছে দেয়া হবে।হওরের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কৃষি ঋণের সুদের হারও সহজ করা হবে, যাতে তারা ক্ষতি পুষিয়ে উঠতে পারে।যতদিন বঙ্গবন্ধুকন্য আছেন ততদিন দেশের কোনো মানুষ কষ্টে থাকবে না। কারো খাদ্য ঘাটতি থাকবে না। জাতির পিতা দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। শেখ হাসিনাও সেই পথে হাঁটছেন। দেশের মানুষরে কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার