আকাশ থেকে মাথায় গরু পড়ে গুরুতর আহত এক ব্যক্তি

63768_goru (1)কথায় বলে বিপদের সময়ে মাথায় বাজ পড়েছে! সে তো কথার কথা, কিন্তু বিপদের দিনে যে বাজ নয়, গরুও অথবা বাছুরও পড়তে পারে আকাশ থেকে, সেটা বিলক্ষণ টের পেয়েছেন আব্দুল মান্নান।

কলকাতার তিলজলা এলাকার বাসিন্দা ৪৩ বছর বয়সী আব্দুল মান্নান রবিবার সকালে গিয়েছিলেন বাজারে।

শসা কেনার জন্য তিনি যখন নিচু হয়েছিলেন, তখন তাঁর মাথায় এসে পড়ে ভীষণ ভারী কোনও বস্তু।

রাস্তায় উল্টে পড়ে গিয়েছিলেন তিনি। চারদিকে রক্ত। তারপরেই তিনি খেয়াল করেন যে আস্ত একটি বাছুর পড়েছে তাঁর মাথায়। জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

প্রথমে একটি বেসরকারি নার্সিং হোমে এবং পরে তাকে সরকারী হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

কিন্তু আকাশ থেকে বাছুরটা পড়ল কীভাবে?
খোঁজ নিতে গিয়ে স্থানীয় মানুষজন জানতে পারেন, মি: মান্নান যে বাড়ির সামনে শসা কিনতে দাঁড়িয়েছিলেন, সেটার চারতলার ছাদ থেকে লাফিয়ে নীচে পড়ে যায় ছয়মাস বয়সী, ৮৫ কেজি ওজনের ওই বাছুরটি।

বাড়ির মালিক আঞ্জুম আলম মি. মান্নানের পরিবারকে জানিয়েছেন যে তাঁর বাড়িরই এক ভাড়াটিয়া ছাদে দড়ি দিয়ে ওই বাছুরটিকে বেঁধে রেখেছিল।

রবিবার তাকে স্নান করানোর পরেই সে খেপে গিয়ে লাফ ঝাঁপ দিতে শুরু করে। গলায় যে রশি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল, সেটি ছিঁড়ে ফেলে ছাদের দেওয়াল টপকে প্রায় ৭০ ফুট নীচে পড়ে যায় সেটি। ঠিক সেইখানেই দাঁড়িয়ে ছিলেন আব্দুল মান্নান।

তাঁর স্ত্রী সীমা বেগম  বলছিলেন, “কপালে এটাই হওয়ার ছিল। আকাশ থেকে গরু এসে পড়ে ওর একটা পা ভেঙ্গেছে, ১৮টা সেলাই পড়েছে। গায়ে, হাতে, পায়ে অনেক জায়গায় চোট আছে।”

সাত সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী আব্দুল মান্নান স্কুলের সামনে ছোলা-বাদাম বিক্রি করেন। আগামী অন্তত সাত দিন তিনি কাজে বেরতে পারবেন না বলে ডাক্তারেরা জানিয়ে দিয়েছেন।

তবে যে বাড়ি থেকে বাছুরটি লাফ দিয়ে পড়েছিল, সেই বাড়ির মালিক মি. মান্নানের চিকিৎসার খরচ দিয়েছেন।

পুলিশের কাছে কোন অভিযোগ না জানানো হলেও তিলজলা থানা একটি জেনারেল ডায়েরীতে ঘটনাটির উল্লেখ করে রেখেছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার