আয়কর সীমা সোয়া ৩ লাখ করার প্রস্তাব

আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তি আয়ের করসীমা সোয়া তিন লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

৩০ এপ্রিল রোববার রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব দেয় সংগঠনটি।

করসীমা ছাড়াও পোশাক রফতানির ক্ষেত্রে উৎসে কর হ্রাস, কাঁচামালের ওপর পাঁচ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, সারচার্জের সীমা দুই কোটি ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা এবং কর্পোরেট কর হার আড়াই শতাংশ হ্রাসসহ আয়কর সংক্রান্ত প্রস্তাবে আরও কয়েকটি দাবি করেছে এফবিসিসিআই।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা বর্তমানে দুই লাখ ৫০ হাজার টাকা। মানুষের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় তা বৃদ্ধি করে ৩ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।’

তিনি বলেন, আয়কর বা প্রত্যক্ষ কর সামাজিক ন্যয়বিচার নিশ্চিত করে। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মোট করের বেশিরভাগ প্রত্যক্ষ কর থেকে আদায় করে থাকে। বাংলাদেশে প্রত্যক্ষ ও পরোক্ষ করের অনুপাত দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় কম।

তিনি আরও বলেন, মোট রাজস্ব আহরণে প্রত্যক্ষ করের অবদান মালয়েশিয়ায় ৭৫ শতাংশ, পাকিস্তানে ৩৭ শতাংশ, ভারত ৫৬ শতাংশ সেখানে বাংলাদেশ ৩০ শতাংশ। এ বছর ই-টিআইএনধারীর সংখ্যা ২৮ লাখ অতিক্রম করেছে। এদেরকে আয়কর রিটার্ন দাখিলের আওতায় এনে আয়কর খাত থেকে রাজস্ব বৃদ্ধিও প্রস্তাব করেছে। এতে ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধি পাবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘বাজেট কার্যক্রমে এফবিসিসিআই এর প্রস্তাব গুরুত্ত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ ব্যবসায়ী প্রতিনিধিরা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার