উষ্ণতা ছড়ালেন দীপিকা

63374_dipikaঅনেক দিন ধরেই বলিউডে দীপিকা পাড়ুকোন অভিনীত নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। কারণ গত এক বছর হলিউড ছবি নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কদিন আগেই তার অভিনীত হলিউড ছবি ‘ট্রিপল এক্স-দ্য জেন্ডার কেজ’ মুক্তি পেয়েছে। এ ছবির মাধ্যমে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। তবে সম্প্রতি বলিউডের একটি ছবির গানে আবেদনময়ী দীপিকাকে আবিষ্কার করা গেছে। ছবির নাম ‘রাবতা’। এ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি শেনন। আর এ ছবির প্রচারণার জন্য একটি টাইটেল গান করা হয়েছে, যাতে পারফর্ম করেছেন দীপিকা। গানটিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন এ অভিনেত্রী। নিজের আবেদনময়ী উপস্থাপনার মধ্যে দিয়ে উষ্ণতা ছড়িয়েছেন তিনি। এরই মধ্যে ‘রাবতা’ শিরোনামের এ গানটি ভাইরাল হয়েছে অনলাইনে। মাত্র একদিনে ১৫ লাখেরও বেশি দর্শক ইউটিউবে গানটি উপভোগ করেছেন। এ বিষয়ে দীপিকা বলেন, এ গান থেকে এতটা সাড়া পাবো ভাবিনি। সব দিক থেকে এ গানের জন্য শুভেচ্ছা পাচ্ছি। খুব ভালো লাগছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার