সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের ফের নিষেধাজ্ঞা

full_54003856_1493115806আন্তর্জাতিক ,স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকম, সম্পাদনায় – সাইমুর রহমানঃ সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেখনে সন্দেহজনক রাসায়নিক অস্ত্র ব্যবহারের সাথে জড়িত থাকার অভিযোগে সিরীয় সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের (এসএসআরসি) ২৭১ কর্মচারির ওপর সোমবার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ বিভাগ একথা জানায়।

খবরে বলা হয়, এসএসআরসি’র এই ২৭১ জন কর্মচারি রসায়ন বিশেষজ্ঞ। তারা ২০১২ সাল থেকে এসএসআরসি’র রাসায়নিক অস্ত্র কর্মসূচি নিয়ে কাজ করে আসছে।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভান নুশিনের বরাত দিয়ে খবরে বলা হয়, ‘এ পদক্ষেপের মধ্যদিয়ে আমরা এমন বার্তাই পাঠাচ্ছে যে, এ ধরনের অ-প্রথাগত অস্ত্র তৈরি এবং এর ব্যবহারের জন্যে আসাদ সরকারই দায়ী।’

তিনি বলেন, ‘সিরিয়ার রাসায়নিক অস্ত্র তৈরী এবং ব্যবহারের সাথে জড়িত সকল ব্যক্তির আর্থিক নেটওয়ার্ক ভেঙ্গে দিতে আমরা নিরলসভাবে চেষ্টা করে যাবো।’
উল্লেখ্য, গত ৪ এপ্রিল খান শেখনে সন্দেহজনক এ রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়। এতে সেখানে অনেক প্রাণহানি ঘটে।

আরো দেখুন

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।