অবৈধ অভিবাসী তাড়াতে নতুন পরিকল্পনা ট্রাম্পের

donald-trumpযুক্তরাষ্ট্রে বৈধ উপায়ে নথিভুক্ত নন এমন অভিবাসীদের ধরতে নতুন দিক-নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে অপরাধের রেকর্ড আছে এমন অ-নিবন্ধিত অভিবাসীদের প্রথমে ধরা হবে। সেই সঙ্গে খোঁজা হবে তাদের যারা মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি কিংবা সামাজিক সুবিধা ব্যবস্থার অপব্যবহার করেছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ছাড়া যারা নিজেদের মিথ্যা পরিচয় দিয়েছে এবং যাদেরকে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে তাদেরও খুঁজে বের করা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা এবং গ্রিন কার্ডধারীরা যে প্রাইভেসি রাইটস বা ব্যক্তির একান্ত ব্যক্তিগত বিষয়াবলী গোপনীয়তার অধিকার পান, অবৈধ অভিবাসীরা তা পাবেন না। তবে যেসব শিশুকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল তারা একধরনের সুরক্ষা পাবে। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার ‘ড্রিমার্স অর্ডারে’র আওতায় শিশুরা এই সুরক্ষা পাবে। নতুন নির্দেশনা বাস্তবায়ন করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আরও অতিরিক্ত দশ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা করেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার