ফ্রান্সে ‘স্পাইডারম্যান’-এর কারাদণ্ড

spidermanফ্রান্সে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত একজন চিত্রকর্ম চোরকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধে প্যারিসের মিউজিয়াম অব মডার্ন আর্ট থেকে পাঁচটি চিত্রকর্ম চুরির অভিযোগ প্রমাণিত হয়। তার প্রকৃত নাম ভিজেরান টমিক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তার দু’জন সহকারীও রয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে চুরি যাওয়া ছবিগুলোর দামের সমপরিমাণ অর্থ, এগারো কোটি ডলার জরিমানা করা হয়েছে।

৪৯ বছর বয়সী টমিক, প্যারিসের বিলাসবহুল বহুতল ভবন বেয়ে উঠে যেতে পারতেন, আর এ কারণেই তার নাম হয় ‘স্পাইডারম্যান’। ২০১১ সালে গ্রেফতার হওয়ার পর মিস্টার টমিক মাটিস, পিকাসো, ব্রাক, লিজি ও মডিগলিয়ানির আঁকা এই ছবিগুলো চুরি করেছেন বলে স্বীকার করেছিলেন। টমিক পুলিশকে জানান, তিনি মিউজিয়ামের নিরাপত্তা বেষ্টনী ভেঙে সেখানে ঢুকেছিলেন ফরাসি চিত্রকর ফার্নান্দ লিজি’র আঁকা একটি ছবি চুরির জন্য। কিন্তু এরপর যখন তিনি দেখলেন যে অ্যালার্ম বাজেনি, তখন তিনি আরও চারটি ছবি চুরির সিদ্ধান্ত নেন, কারণ সে ছবিগুলোও তার পছন্দ ছিল। চুরি যাওয়া ছবিগুলো এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার