জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী ২১ অক্টোবর

national_universityআগামী ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্যাপন করা হবে। আজ বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় উপাচার্য বলেন, দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি স্বতন্ত্র বৈশিষ্টম-িত। সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সমস্যার চেয়ে এর অধিকতর সমস্যা অবকাঠামোগত অনুন্নয়ন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অনীহা বা অপারদর্শিতা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পেশাদারিত্বের মনোভাব গড়ে না ওঠা, সরকারি কলেজগুলোতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের ঘাটতি, বেসরকারি কলেজের গভর্নিং বডি গঠন নিয়ে আন্তঃকলহ, কখনও প্রতিষ্ঠান-বহির্ভূত হস্তক্ষেপ ইত্যাদি বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এসব বাস্তব অবস্থা মোকাবিলা করেই কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। অধিবেশনে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বেগম হেপী বড়াল এমপি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চেীধুরী, বিভাগীয় কমিশনার মো: রুহুল আমিনসহ অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, প্রফেসর ড. শরীফ এনামুল কবির, অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ, অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান, ড. আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনাররা, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বক্তব্য রাখেন। এতে মোট ৪৭ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন। সিনেটে বিশ্ববিদ্যালয়ের চাকুরী সংবিধির কিছু ধারায় সংশোধনী প্রস্তাবও অনুমোদিত হয়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার