দাবিদাওয়া বাস্তবায়ন করা হলে ৩০০ টাকায় গরুর মাংস খাওয়ানো যাবে বলে দাবি করেছেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম। রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
গাবতলী পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধসহ চার দফা দাবিতে টানা ছয় দিনব্যাপী ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। গত সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট আগামীকাল শনিবার শেষ হবে। আজ সংগঠন দুটির যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রবিউল আলম বলেন, তাদের দাবি-দাওয়া মেনে না নেওয়া হলে সারা বাংলাদেশে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকা হবে। মানা হলে ধর্মঘটের আর কোনো প্রয়োজন নেই। তিনি আশা করছেন ধর্মঘট আর লাগবে না।
মাংস ব্যবসায়ী সমিতির এই নেতা আরও বলেন, দাবি মানা এক জিনিস আর বাস্তবায়ন করা আরেক জিনিস। বাস্তবায়ন যদি করে তো একটু সময় লাগবে। যদি গরু আমদানি ওইভাবে বাস্তবায়ন করে আনা হয় তাহলে ৩০০ টাকার কমেও মাংস খাওয়ানো সম্ভব।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী