অল্প খান, সুস্থ থাকুন।

CRATE

বেশি দিন বাঁচতে, সুস্থ থাকতে সকলেই চান। বেশি দিন বাঁচতে হলে খাওয়া কমাতে হবে। এই কথাটা হেলায় বলেই থাকি। আর মনে করি যতদিন বাঁচি পেটপুরে খেয়ে বাঁচবো। তবে কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আয়ু বাড়াতে চাইল ক্যালরির পরিমাণ কমাতেই হবে।

ব্রিগহ্যাম ইয়াঙ্গ ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রির অধ্যাপক ও গবেষক জন প্রাইস জানাচ্ছেন, কোষের প্রোটিন উত্পাতনকারী ক্রোমোজোম রাইবোজোম যখন ধীর গতিতে কাজ করে, তখন বয়সের প্রভাবে বুড়িয়ে যাওয়াও ঘটে ধীর গতিতে। রাইবোজোম প্রোটিন উত্পাদনের জন্য কোষের ১০-২০ শতাংশ এনার্জি ব্যবহার করে। আর যখন আমরা কম ক্যালরি গ্রহণ করি, তখন রাইবোজোমের প্রোটিন উত্পাদনও ধীর গতিতে হয়। ফলে রাইবোজোম নিজের ক্ষতিপূরণের জন্যও সময় বেশি পায়। বয়স ধরে রাখার জন্য রাইবোজোমের ক্ষতিপূরণ অত্যন্ত জরুরি।

এই গবেষণার জন্য দু’দল ইঁদুর নিয়ে পরীক্ষা করেন প্রাইস ও তাঁর দলের গবেষকরা। একদলকে প্রচুর পরিমাণ খাবার দেওয়া হয়। অন্যদলকে ৩৫ শতাংশ কম খাবার দেওয়া হয়। যদিও সব রকম পুষ্টির জোগান রাখা হয়। প্রাইস বলেন, ‘‘যখন ক্যালরির পরিমাণ কমিয়ে দেওয়া হয় তখন শরীরে যে রাসায়নিক পরিবর্তন হয় তা বুড়িয়ে যাওয়ার হার কমিয়ে দিতে পারে। গবেষণার সময় যে ইঁদুরদের কম ক্যালরি দেওয়া হয়েছিল তারা অন্যদলের তুলনায় যেমন অসুস্থ কম হয়েছে, তেমনই তাদের এনার্জিও বেড়েছে। তারা বেশি দিন পর্যন্ত সুস্থ ভাবে বেঁচেছে।’’

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার