বাংলাদেশ ব্যাংককে, দুই শতাংশ সুদে প্রায় পৌনে দুই’শ কোটি টাকার ঋণ সহায়তা দিবে জাপান

bbank-copy-72096তৈরী পোশাক খাত সংশ্লিষ্ট বাণিজ্যিক ভবনে নিরাপদ কর্মপরিবেশ সৃস্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংককে, দুই শতাংশ সুদে প্রায় পৌনে দুই’শ কোটি টাকার ঋণ সহায়তা দিবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি, জাইকা। এ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় ও জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা পরস্পরের কাছে ফাইল বিনিময় করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক থেকে এ অর্থ নিয়ে ঋণ প্রদানের জন্য নির্বাচিত ২৫টি ব্যাংক ও ১০টি আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অর্থ গ্রহণের প্রমান স্বরুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দলিল প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে এ বিষয়ে ঋণ সহায়তা আরো বাড়ানোর আহ্বান জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. ফজলে কবির।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘বাংলাদেশের গার্মেন্টস শিল্পে তাজরিন ও রানা প্লাজা ধ্বসের মধ্যে দিয়ে এ খাতের সংস্কার ও শ্রমিকদের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকার তৈরী পোশাক শিল্পের কারখানা সংস্কার, পুনর্গঠন, কিংবা অগ্নি নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির যে উদ্যোগ গ্রহণ করেছে, বাংলাদেশ ব্যাংক তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এজন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার