ঢাকা-যশোর মহাসড়কে সীমাখালী ব্রিজ ভেঙে যাওয়ায় মাগুরা হয়ে খুলনাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।স্থানীয়রা জানান, সকাল সাড়ে দশটার দিকে পাথর বোঝাই দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান ব্রিজে একসাথে সেতুর উপর উঠলে তিনটি ট্রাক নিয়েই লোহার তৈরি সেতুটি মাঝখানে ভেঙে পড়ে। ফলে ট্রাকের চালক ও সহকারীসহ অন্তত পাঁচ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সেতু ভেঙ্গে যাওয়ায় মাগুরা থেকে যশোর সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা-খুলনা মহাসড়কের যানবাহনগুলোকে বিকল্প হিসেবেে ঝিনাইদহ ঘুরে যাওয়ার পরামর্শ দিয়েছে সড়ক বিভাগ।
খুলনা যশোরসহ দক্ষিণাঞ্চলের অধিকাংশ যানবাহন এই সড়কদিয়ে চলাচল কর।