সিআইএর সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য গণমাধ্যমকে দোষারোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

49064_Trumpসিআইএর সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য গণমাধ্যমকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভার্জিনিয়ায় সিআইএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শপথ অনুষ্ঠানের ছবিতে জমায়েতের সংখ্যা গণমাধ্যমে কমিয়ে দেখানোরও অভিযোগ তুলেছেন নতুন প্রেসিডেন্ট।
শপথ নেবার পর দ্বিতীয় কর্মদিবস প্রার্থনার মধ্য দিয়ে শুরু করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যোগ দেন ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালের প্রার্থনাসভায়। সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া আর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দম্পতি।
প্রার্থনা শেষে চলে যান ভার্জিনিয়ায়। বৈঠক করেন মার্কিন কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা সিআইএ কর্মকর্তাদের সঙ্গে। প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হ্যাকিং নিয়ে মতবিরোধের পর এটাই সিআইএ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠকে। স্বভাবসুলভ ভঙ্গিতে ওই মতবিরোধের জন্য গণমাধ্যমকেই দুষলেন ট্রাম্প। ট্রাম্পের প্রতিশ্রুতি সর্বাত্বক সমর্থন দেবেন সিআইএকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের “আপনারা যে দুরূহ কাজ করছেন তা অল্প মানুষই করতে পারে। আমি কথা দিচ্ছি আপনাদের অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবো। আপনারা বলতে পারেন মি: প্রেসিডেন্ট, অত সমর্থন আমাদের দরকার নেই। কিন্তু আপনাদের তা দেয়া হবে। আপনাদের ভোটেই আমি নির্বাচিত হয়েছি। আমার ধারণা এখানে যারা আছেন সবাই আমাকে ভোট দিয়েছে।”
ট্রাম্প জানান, জঙ্গি সংগঠন আইএস নির্মূলে পদক্ষেপ নেয়া হবে। বলেন, ইরাক যুদ্ধের পর দেশটির তেলক্ষেত্র দখল করে নিলে আইএস বেড়ে উঠতে পারতো না।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন,”ছোট বেলায় শুনতাম, যুক্তরাষ্ট্র যুদ্ধে হারে না। কিন্তু বড় হয়ে শুনলাম উল্টো কথা আমাদের কোন যুদ্ধই জেতা হয়নি। আমি সবসময়ই ইরাকের তেলক্ষেত্র দখলের পক্ষে ছিলাম। যদি তা করা হতো তাহলে আইএস এত বড় হতে পারতো না।”
কয়েকদিনের মধ্যেই সিআইএর নতুন প্রধান হিসেবে মনোনীত মাইক পম্পেওর নিয়োগ চুড়ান্ত করা হবে বলেও জানান ট্রাম্প।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।