নয় বছর পর শিল্পার প্রত্যাবর্তন

50218_shilpa-shettyসর্বশেষ ২০০৭ সালে ‘আপনে‘ ছবিতে প্রধান নায়িকা চরিত্রে কাজ করেছিলেন শিল্পা শেঠি। এরপর কয়েকটি ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাকে। কিন্তু মূল নায়িকার চরিত্রে আর পর্দায় আসেননি তিনি। বরংচ স্বামী, সংসার ও ব্যবসা নিয়ে ব্যস্ত থেকেছেন। তবে মাঝে মধ্যেই ছোট পর্দায় তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে শিল্পা ভক্তদের জন্য নতুন খবর হলো এবার নায়িকা হিসেবে নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। আর এ ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা। এ ছবির প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। কমেডি ও রোমান্সের পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবহেলার বিষয়টি তুলে ধরা হবে ছবিটিতে। এরই মধ্যে এ ছবিটি করতে রাজি হয়েছেন শিল্পা। খুব শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষনাও। সব মিলিয়ে নিজের প্রায় ৯ বছর পর নিজের এ প্রত্যাবর্তন নিয়ে দারুণ উত্তেজিত শিল্পা। এ বিষয়ে তিনি বলেন, প্রভুদেবার স্ক্রিপ্ট আমার মনে ধরেছে। তাই এ ছবিতে কাজ করতে রাজি হয়েছি। শিডিউলটা ঠিক করেই এ ছবির শুটিং এ নেমে পড়বো। আশা করছি ভালো কিছু হবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার