কম পরিচিতি উপভোগ করছেন দীপিকা

104601_dipikaআবার যেন ২০০৭ সাল ফিরে এসেছে দীপিকা পাড়ুকোনের জীবনে। সেই বছরই মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত প্রথম ছবি ‘ওম শান্তি ওম’। তখন দর্শকদের কাছে খুব একটা পরিচিত ছিলেন না তিনি। কিন্তু এখন তো বলিউডে সবাই তাঁকে একনামেই চেনেন। সম্প্রতি হলিউডে অভিষেক হলো এই তারকার। সেখানে তাঁকে তেমন কেউই চেনেন না।
‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেইজ’ আগে ভারতে মুক্তি পাওয়ার পর এই শুক্রবার যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়া হয়েছে। সেখানকার দর্শকদের কাছে ভিন ডিজেল বা ছবির অন্য তারকারা যেমন পরিচিত, দীপিকাকে সেখানে অনেকেই ঠিকমতো চেনেন না। এই প্রসঙ্গে ‘পিকু’ অভিনেত্রী বলেন, ‘এখানে আমাকে সবাই ভালো মতো চেনে না। এই মুহূর্তে বিষয়টা খুব উপভোগ করছি।’
দীপিকা জানান, হলিউডে ছবি মুক্তি পাওয়ার পর তিনি খুব আনন্দিত। তাঁকে সেখানে বেশ ভালোভাবেই স্বাগত জানানো হয়েছে। নতুন জায়গায় অভিষেক হচ্ছে বলে নাকি মনের মধ্যে যে ভয়টা থাকার কথা, সেটা নাকি একেবারেই ছিল না দীপিকার।
এই বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা দীপিকা পাড়ুকোনের বলিউডের ছবি ‘পদ্মাবতী’। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন রণবীর সিং ও শহীদ কাপুর। পিঙ্ক ভিলা।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।