গাইবান্ধায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

 

bccnews24.com-clashআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের পাঠানোছা গ্রামে বিরোধপূর্ণ জমি নিয়ে শনিবার দুপুরে এক সংঘর্ষ হয়। এতে মুসা মিয়া (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টায় তার মৃত্যু হয়। মুসা ওই ইউনিয়নের পাঠানোছা গ্রামের রহিম উদ্দিন আকন্দের ছেলে।
পুলিশ জানায়, পাঠানোছা গ্রামের ইউনুস আলীর সাথে একই গ্রামের মুসা মিয়া ও তার ভাই উজ্জল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে ওই জমিতে ধান চাষ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এক সংঘর্ষ হয়। এতে মুসাসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়। তাদের মধ্যে মুসাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মুত্যু হয়। এ ঘটনায় ইউনুস আলী (৫৫) ও তার ছেলে শামসুজ্জোহা শাকিল (২৮) কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার