পার্থে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান

110458_Australiaপার্থে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। সিরিজে এখন বিরাজ করছে ১-১ এ সমতা। এই ম্যাচে জিতলে পাকিস্তানের সম্ভাবনা রয়েছে ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে ৭ নম্বরে উঠে যাওয়ার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৯টা ২০ মিনিটে।
প্রথম ম্যাচে ৯২ রানে জিতে টেস্টের ফর্মটা ওয়ানডেতেও ধরে রাখার ইঙ্গিত দিয়েছিলো অস্ট্রেলিয়া। স্মিথ-ওয়ার্নারদের দুর্দান্ত ফর্ম আত্মবিশ্বাসী করলেও মিচেল মার্শের ইনজুরি কিছুটা হলেও দুর্ভাবনায় রেখেছে অজিদের। আর, দ্বিতীয় ওয়ানডেতে হারের কথা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে তারা।
অন্যদিকে, প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতে জয়ের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। মায়ের অসুস্থতার কারণে মোহাম্মদ ইরফান দেশে ফিরে যাবার পর উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ সরফরাজও একই কারণে সিরিজে খেলছেন না। তার জায়গায় উইকেটের পেছনে দাঁড়াবেন মোহাম্মদ রিজওয়ান।
ইনজুরিতে পড়া নিয়মিত অধিনায়ক আজহার আলি খেলবেন কিনা তা জানতে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।