বরগুনায় সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ovi pic 16-1-17এম আর অভিঃ বরগুনায় অসহায় সুবিধা বঞ্চিত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ওমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। গতকাল সোমবার বেলা ১১টায় বরগুনা শহরের কাঠপট্টি সড়কের সংস্থার কার্যালয় সংগঠনের উপদেষ্টা ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের আহবায়ক আলহাজ্ব আজিজুল হক স্বপনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা পৌরসভার প্যানেল মেয়র মোঃ রইসুল আলম রিপন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক শেষ কথা পত্রিকার সম্পাদক মোঃ ইউনুস সোহাগ, ওমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভানেত্রী দিপু রানী ,সাধারণ সম্পাদিকা মোসাঃ আচমা বেগম ,অর্থ বিষয়ক সম্পাদিকা মেসাঃ লাইলি বেগম ,দৈনিক এশিয়া বাণী পত্রিকার বরগুনা প্রতিনিধি মাহবুবুর রহমান অভি, দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ আলী প্রমূখ।এ সময় বক্তারা সমাজের বিত্তবান মানুষদের এই শীতের সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো অনুরোধ জানায়। ওমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর এ ধরনের সেবা মূলক কাজ করায় সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানায়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার