খোর্দ্দকোমরপুরে ডাঃ আজাদ রওশন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

 

Dr. Photo Camps Photoআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নে ডাঃ আজাদ রওশন ফাউন্ডেশনের উদ্যোগে আর্ত মানবতার সেবায় শনিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ছোট দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন জটিল রোগসহ প্রাথমিক রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডা. শাহ্ মোঃ ইয়াকুব-উল-আজাদ। এসময় গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, সমাজসেবক শাহ আলম সরকার ফলকু মিয়া, খোর্দ্দকোমরপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি নুরুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক মামুন মন্ডল, ওয়ার্ড সভাপতি রুদ্র চৌধুরী, অত্র প্রতিষ্ঠানের প্রধান সাইদুর রহমান, বরিশাল ইউপি সাধারণ সম্পাদক প্রভাষক শামীম মিয়াসহ অত্রালাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাড়-জোড়, পঙ্গু ও বাতরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ডাইরেক্টর ডা. শাহ্ মোঃ ইয়াকুব-উল-আজাদের নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ বিশ্বজিৎ কুমার রায়সহ ঢাকা থেকে আগত ডাঃ শংকর মল্লিক ও ওয়াহেদুল ইসলাম ছাড়াও অন্যান্য চিকিৎসক ও কর্মচারী এসময় রোগীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। ডাঃ আজাদ রওশন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আর্ত মানবতার সেবায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী-সাদুল্লাপুর উপজেলায় দীর্ঘদিন থেকে জনসাধরনের মাঝে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করে আসছেন। এরই ধারাবাকিতায় সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধরনের মাঝে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করবেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।