ইসি গঠনে ৫ সদস্যের সার্চ কমিটি হচ্ছে

49216_leadনির্বাচন কমিশন গঠনে শিগগিরই পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করবেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। ওই কমিটি প্রধান নির্বাচন কমিশনার, এবং অন্য কমিশনারদের নামের সুপারিশ করবেন প্রেসিডেন্টকে। পরে প্রেসিডেন্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর দিয়েছে। বঙ্গভবনের এক কর্মকর্তা বরাত দিয়ে দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট দ্রুত সার্চ কমিটি গঠন করবেন। ওই কর্মকর্তা জানান, ১৮ই জানুয়ারি ইসি পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রেসিডেন্টের সংলাপ শেষ হবে। এই সংলাপ শেষ হওয়ার পরই দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে। এ পর্যন্ত ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি গঠন বিষয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট। আরও আটটি দলকে আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান ২০১২ সালে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর চার সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেন। এই সার্চ কমিটির সুপারিশেই বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। আগামী ফেব্রুয়ারিতে এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।