নাসিরনগর হামলা: আওয়ামী লীগ নেতা সুরুজ আলী গ্রেপ্তার

48316_nasirব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীকে গ্রেপ্তার  করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার রাত সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার চাপরতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। রসরাজের ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোষ্ট দেয়ার জের ধরে ৩০ শে অক্টোবর নাসিরনগর সদরে দুটি ধর্মীয় সংগঠন সমাবেশ আহবান করে। একটি সমাবেশে সুরুজ আলী উস্কানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। এর পরপরই হামলার ঘটনা ঘটে। এর আগে তিনি দলবল নিয়ে সমাবেশে যোগ দেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাপরতলা এলাকা থেকে সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়। হামলার ঘটনার ভিডিও ফুটেজে সুরুজ আলী জড়িত বলে প্রমাণ রয়েছে। এছাড়াও বিভিন্ন সূত্রে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। হামলার ঘটনার পরপর অভিযোগ ওঠায় নাসিরনগরের চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে উপজেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক আবুল হাসেম ও হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. ফারুক আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।