গাজীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

48322_gajipurগাজীপুরে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বুদু মনির (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত আড়াইটারি দিকে নগরীর নলজানি এলাকার টিএন্ডটি কলোনীর সেগুন বাগানে এ ঘটনা ঘটে। নিহত মনির হত্যা মামলাসহ ১৫-১৬টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। ‘বন্দুকযুদ্ধের’ পর মনিরের সহযোগী আনোয়ার হোসেনকে (২৮) আটক করা হয়েছে। গাজীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মনির ৪-৫ জন সহযোগী নিয়ে টিএন্ডটি কলোনীর সেগুন বাগান এলাকায় অবস্থান করে অপরাধমূলক কাজের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। টের পেয়ে মনির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে মনিরকে গুলিবিদ্ধ অবস্থায় ও আনোয়ারকে জাপটে ধরে আটক করা হয়। এসময় সন্ত্রাসীদের গুলিতে তিনি ও এএসআই সাকলাইন আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলি ও পিস্তল উদ্ধার হয়। মনিরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনিরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫-১৬টি মামলা রয়েছে বলে জানান ওসি।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।