‘আমার মাথায় যত চুল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু

maxresdefault
নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ শীর্ষক চলচ্চিত্রে প্লেব্যাক করলেন জনপ্রিয় অভিনেতা-কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। এই ছবিতে তিনি ‘আমার মাথায় যত চুল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন।

এই গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সুর-সংগীত করেছেন ইমন সাহা। এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘গানের কথাগুলো খুব চমৎকার। আর সুর-সংগীতও হয়েছে খুব ভালো। আশা করছি, গানটি সবার কাছে ভালো লাগবে।’জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন ফজলুর রহমান বাবু। তার চরিত্রের নাম পবন মাঝি। গত ১২ অক্টোবর থেকে দ্বীপ জেলা ভোলাতে ছবির শুটিং চলছে। ১৯ অক্টোবর থেকে ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন বাবু।

জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। ফজলুর রহমান বাবু ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জলি, শাহ রিয়াজ, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশিদ, কাজী শিলা, শামিমা আক্তার বেবী প্রমুখ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।