ট্রিপল এক্স এর নতুন ছবির ট্রেলার নজর কাড়লেন সবার

swadeshnews24

আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ট্রিপল এক্স এর প্রথম ট্রেলার ভক্তদের মন জয় করতে পারেনি। ট্রেলারটি নিঃসন্দেহে অ্যাকশন সিকোয়েন্স এবং তারকা সমাবেশে ভরপুর হলেও, সেই ট্রেলারজুড়ে ছিলেন কেবল ভিন ডিজেল। ডিপসকে দেখা গিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তাই প্রথম ট্রেলারে দর্শকদের চমক দেওয়া হয়ে ওঠেনি অভিনেত্রীর।

কিন্তু দর্শকদের আনন্দ দিতে অভিনেত্রী হাজির হলেন ছবির দ্বিতীয় ট্রেলার নিয়ে। আর সেই ট্রেলারের মধ্যমণি অভিনেত্রী স্বয়ং। ট্রেলারে শিকারি দীপিকাকে দেখা গিয়েছে রণংদেহি অবতারে। জমকালো পোশাক, লাস্য এবং চূড়ান্ত অ্যাকশনে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম। ছবিতে ভারতীয় শিকারি সেলেনা আঙ্গারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

সম্প্রতি ১ মিনিট ২০ সেকেন্ডের নতুন ট্রেলারটি মুক্তি পেল ‘বিগ বস’ হাউসে। অভিনেত্রী স্বয়ং উপস্থিত ছিলেন সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। দর্শকদের জন্য হিন্দিতে মুক্তি পেল সেই ট্রেলার।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার