সিরাজগঞ্জে এক নারী জেএমবিকে আটক করেছে স্থানীয় পুলিশ

swadeshnews24

আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম

সিরাজগঞ্জে কড্ডার মোড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবির আত্মঘাতী ইউনিটের পলাতক এক নারী কমান্ডার আকলিমা খাতুন ওরফে আছিয়াকে (২৫) আটক করেছে সিরাজগঞ্জ ডিবি পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে তাকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ রবিবার সন্ধ্যায় তার আটকের খবরটি নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি মো. ওয়াহেদুজ্জামান।

আটক আকলিমার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বরইতলা পশ্চিমপাড়া গ্রামে। তিনি কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ও স্বর্ণাকার আব্দুল আজিজের মেয়ে। সম্প্রতি সিরাজগঞ্জের চার আত্মঘাতী আটক নারী সদস্য ও কাজিপুরে নিহত জেএমবির নব্য সামরিক কমান্ডার ফরিদুল ইসলামের প্রতিবেশী ও ঘনিষ্ঠজন আকলিমা।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত ফরিদুল ইসলাম ওরফে আকাশের মাধ্যমে জেএমবিতে তার অনুপ্রবেশ ঘটে।

এদিকে এলাকাবাসী জানায়, চার নারী সদস্য আটকের পর থেকেই আকলিমার বাবা ও স্বজনরাও বর্তমানে পলাতক রয়েছে।

এ ব্যাপারে রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. ওয়াহেদুজ্জামান জানান, জেএমবির নিহত সামরিক কমান্ডার আকাশের মা ও দুই বোনসহ চার আত্মঘাতী দলের নারী সদস্যকে গত ৫ সেপ্টেম্বর আটক করা হয়। ডিবি পুলিশ ও আদালতে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আকলিমার নাম উঠে আসে। আকাশের মা-বোন আটক হওয়ার পর আকলিমাসহ এলাকার আরো চারজন গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে তাকে আটক করা হয়।

ওসি আরও জানান, আকলিমার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে আরও অনেক গুরত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার