ডেভিড ক্যাপেল বাংলাদেশের নারি ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন

swadeshnews24

আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম

বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ অল রাউন্ডার ডেভিড ক্যাপেল। অচিরেই তিনি যোগ দিতে যাচ্ছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুরুতে আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য প্রমীলা এশিয়ান কাপ ক্রিকেটের জন্য নারী দলকে প্রস্তুত কারার কাজে হাত দেবেন ৫৩ বছর বয়সী এই অল রাউন্ডার। বিসিবির সঙ্গে সম্পাদিত প্রাথমিক চুক্তি অনুযায়ী আগামী ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্ব শেষ হওয়া পর্যন্ত এই পদে বহাল থাকবেন ক্যাপেল।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) লেভেল-৪ সম্পন্ন করা ক্যাপেল ইতোপুর্বে ইংল্যান্ড নারী দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। দলটি ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ের মধ্যে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্টইন্ডিজ, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ জয় করেছিলে। এছাড়া বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ আইসিসি নারী বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছির ইংলিশ নারী দলটি।

২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত নর্দাম্পটনশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করা ক্যাপেলের পেশাদার ক্রিকেট খেলেছেন ১৮ বছর ।

১৯৮১ সাল থেকে পেশাদার ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শুরু করা ক্যাপেল মূলত ডান হাতি ব্যাটসম্যান এবং ডান হাতি সিম বোলার হিসেবে খেলেছেন। তিনি ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে ১৫টি টেস্ট ও ২৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার