জাজ এর নতুন নাইকা কে হবে এবার

swadeshnews24

আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম

জাজের নতুন চমক হচ্ছেন তানজিন তিশা এমনটাই জানা গেছে। জাজ মাল্টিমিডিয়ার নতুন চমক হিসেবে আসছেন তানজিন তিশা। তিনিই হবেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার পরবর্তী ছবি ‘ধেৎতেরিকি’ এর আরেক নায়িকা। রোশানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করবেন। ‘ধেৎতেরিকি’ ছবির পরিচালক শামীম। তবে সূত্রের খবর দিয়ে তানজিন তিশার বিষয়টি শতভাগ নিশ্চিত করছে না স্বদেশ নিউজ। যদিও দেশের শীর্ষসারির একজন অভিনেতা ‘সূত্র’র ওপর নাখোশ। কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলো এই সূত্রের মাধ্যমেই বড় বড় খবরগুলোকে সামনে নিয়ে এসেছে।

জাজের নতুন এই ছবিতে কয়েকটি নতুন মুখের কথা শোনা যায়। ভারতের অদিতিকেও এই ছবিতে চুক্তিবদ্ধ করার কথা ছিল। জাজ কর্তারা চেয়েছিলেন ভারতের কোনো নায়িকাকে যুক্ত করতে। এ জন্য ভারতে যাতায়াতও করা হয়েছে। কিন্তু ফলাফল শূন্য। সবকিছু বাদ দিয়ে এখন ঘরের মেয়ে তিশাকেই নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

কিছুদিন আগে হাবিব ওয়াহিদের ‘ওরে মন বেপরোয়া কেন আজ’ গানের মডেল হিসেবে কাজ করেছেন তানজিন তিশা। আবারো মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে তানজিন তিশা বলেছিলেন, কিছুদিন আগে বলেছিলাম, আমি আর মিউজিক ভিডিওতে কাজ করবো না। কারণ দুই থেকে তিন মাসের মধ্যে চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছি। এদিকে তানজিন তিশা কোন চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন আর এই  সময়ের ব্যবধান তিশা বলেছিলেন সেটাও জাজের নতুন ছবির যাত্রা শুরুর সাথে মিলে যায়।

মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া ও জলি। এর পর আর কে হবে জাজ এর নাইকা।সেই নাইকার নামটি সঠিকভাবে বলতে পারলেই পুরস্কারস্বরূপ জাজের পক্ষ থেকে মিলবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। জাজ মাল্টিমিডিয়ার পেজে এমন ঘোষণাই দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ দর্শকরা একটা নাম তো আর বানিয়ে বলতে পারেন না। এমন কারো নাম বলতে হবে যা পূর্বে আলোচিত। এ ক্ষেত্রে ভারতের কোনো নতুন নায়িকার কথা বাদ দিতেই হবে। দেশের কারো নাম বলতে গেলে আলোচিত কারো নামই বলতে হবে। সেক্ষেত্রেও তিশা এগিয়ে। এর আগের একটি ছবিতে তানজিন তিশার নাম একাধিকাবার উচ্চারিত হলেও সেটা বাস্তবে দেখা যায়নি। তবে এবার দেখা যাবে।

আরো দেখুন

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট