“এবারের ‘ওম্যান অব দ্য ইয়ার’ পাচ্ছেন পপ তারকা ম্যাডোনা”

madonna-getty
কয়েক যুগ ধরে পপ সম্রাজ্ঞীর মুকুট পরে আছেন মার্কিন সঙ্গীত শিল্পী ম্যাডোনা। ১৯৭৯ সাল থেকে গানের জগতে বিচরণ তার। পেয়েছেন একাধিক সম্মান ও পুরস্কার। এ বছরও বিলবোর্ডের ‘ওম্যান অব দ্য ইয়ার’ পুরস্কার পাচ্ছেন পপ তারকা ম্যাডোনা। আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে বিলবোর্ড ‘ওম্যান ইন মিউজিক’ এর ১১তম আসরে তার হাতে এ সম্মাননা প্রদান করা হবে। বিলবোর্ড মিডিয়া থেকে বলা হয়, ‘যাদের প্রভাব ও কর্মজীবন সংগীতকে ছাপিয়ে গেছে, তেমন স্বল্পসংখ্যক শিল্পীদের মধ্যে ম্যাডোনা অন্যতম। তিনি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। ম্যাডোনা প্রথম সারির গুরুত্বপূর্ণ নারীবাদীদের মধ্যেও অন্যতম। নিজের প্রভাব কাজে লাগিয়ে নারী, লিঙ্গ ও সমঅধিকারের বিষয়ে পরিবর্তনে ভূমিকা রাখছেন।’ উল্লেখ্য, সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম ও গানের গায়িকাও ম্যাডোনাই। বিলবোর্ড টু হান্ড্রেড চার্টের এক নম্বরে স্থান পেয়েছে ৫৮ বছর বয়সী এই শিল্পীর আটটি অ্যালবাম। আর শীর্ষ দশে ছিলো ২১টি অ্যালবাম। এ ছাড়া বিলবোর্ড হট হান্ড্রেড চার্টে ১২বার তার গান এক নম্বরে এসেছে। এ চার্টের শীর্ষ দশে স্থান পাওয়া রেকর্ডসংখ্যক ৩৮টি গানের শিল্পী ম্যাডোনা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার