কন্ঠশিল্পী রাদিত এর “আমার আপনার চেয়ে আপন যে জন”

radit-new-song

যে গলায় স্টেথোস্কোপ ঝোলে, সেই গলাতেই খেলা করে সুর। যে হাত রোগীর পালস মাপে, সেই হাতই সুর তোলে হারমোনিয়ামের রিডে। এমনটা হয় নাকি? যাঁরা চিকিৎসাবিদ্যায় পড়েন, আর যাঁরা সংগীত সাধনা করেন, তাঁরা জানেন এ দুই দেবীকে এক বেদিতে বসানো কী কঠিন কাজ! নাহিন তুনাজ্জ্বিনা রাদিতকে প্রতিদিন তাই-ই করতে হয়। সেই সাধনা কেমন, কতটা কষ্টসাধ্য, শুরু আর শেষ কোথায়—সবকিছুই আদ্যোপান্ত জানা হয় তাঁর সঙ্গে আলাপচারিতায়।
রাদিত জানান, তিনি পড়ছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (এসজেডএমসি)। গানের চর্চা করছেন একেবারে ছোটবেলা থেকে। এই চর্চা তাঁকে ইতিমধ্যেই এনে দিয়েছে খ্যাতি আর পরিচিতিও। তাঁর নীল নয়না অ্যালবামের শিরোনাম গানটি অনেক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া ইমরানের সঙ্গে আরেকটি গান ‘হৃদয়ের পাতায়’ গানটিও ব্যাপক সাড়া পেয়েছে। রাদিতের মিশ্র অ্যালবাম রয়েছে আটটি, আর তাঁর একমাত্র অ্যালবাম নীল নয়না বেরিয়েছে ২০১৪ সালের রোজার ঈদের উৎসবের সময়ে।
সম্প্রতি সম্ভাবনাময়ী তরুন কন্ঠশিল্পী রাদিত নজরুল স্মরনে একটি নজরুল সংগীত গাইলেন। জয় শাহরিয়ার ফিচারিং রাদিত। পিয়ানো ফরহাদ, মিক্স ও মাস্টার অনিক আহমেদ। গানটির মিউজিক ভিডিও ইউটিউব সহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রকাশিত হয়েছে।গানটি আজব কারখানার ব্যানারে প্রকাশিত হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার