স্যামসাংয়ের ব্যাবসায়ে ধস !

আগুন লাগার ঘটনায় বিশ্বব্যাপী ‘গ্যালাক্সি নোট সেভেন’ মোবাইল ফোনের উৎপাদন ও বিক্রি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে স্যামসাং। ফোন সেটটিতে নতুন ত্রুটি সনাক্ত হলেও স্থায়ীভাবে উৎপাদন বন্ধ করে দেয়ায় তা জানাতে আর আগ্রহী নয় উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। তবে এমন ঘটনায় শেয়ার বাজারে দর হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। চলতি বছরের ১৯ আগস্ট থেকে আন্তর্জাতিক বাজারে নোট সেভেন মডেলের গ্যালাক্সি ফোন বিক্রি শুরু। এরপর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট পিটার্সবাগে এক দম্পতির গাড়িতে রাখা মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে প্রথম আগুন লাগার ঘটনা ঘটে। অবশ্য এ ধরনের ঘটনা একের পর এক ঘটতে থাকলে নড়েচড়ে বসে স্যামসাং কর্তৃপক্ষ। মোবাইল সেটে ক্রুটি থাকার কথা স্বীকার করে বাজার থেকে তা তুলে নেয়ার ঘোষণা দেয়। বন্ধ রাখা হয় বিক্রিও। ব্যাটারি মোবাইল ফোনের অবিচ্ছেদ্য অংশ হলেও স্যামসাং স্মার্টফোনের বিশেষ সংস্করণ ‘গ্যালাক্সি নোট সেভেনে’র জন্য তা যেন ছিল অভিশাপ। নোট সেভেনের ব্যাটারিতে আগুন ধরে যাওয়ায় বিভিন্ন দেশে পুড়েছে স্যামসাং মোবাইল ফোনের বাজারও। পুঁজিবাজারে দর হারিয়েছে বিশ্বব্যাপী মোবাইল ফোন বাজারের ২৩ শতাংশ দখলে রাখা শীর্ষস্থানীয় কোম্পানিটি। কমে গেছে বিক্রিও। বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ বলছে, ব্যাটারি দুর্ঘটনায় পড়ার পর স্যামসাংয়ের শেয়ার ৬ দশমিক ৩ শতাংশ পড়ে গেছে। যা ৫শ’ ২৯ বিলিয়ন ডলারের জায়ান্ট কোম্পানির ব্র্যান্ড ইমেজেও প্রভাব ফেলেছে।
7

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার