চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি

swadeshnews24

আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির নেতারা মনে করছেন, ভূরাজনৈতিক দিক থেকে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁরা আশা করছেন, এই সফরের মধ্য দিয়ে বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে।
আজ শুক্রবার ঢাকা আসছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগসহ অন্যান্য খাতে ‘নিবিড় সহযোগিতার নতুন যুগের’ সূচনা হবে।
চীনের প্রেসিডেন্টের দুই দিনের এই সফরে সংসদের বাইরে থাকা দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও তাঁর বৈঠক হবে। বিকেল পাঁচটায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
চীনের প্রেসিডেন্টের এই সফরকে বিএনপি কীভাবে দেখছে—জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভূরাজনৈতিক দিক থেকে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। জিয়াউর রহমানের সময় থেকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক, কূটনীতিক ও সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ় হয়েছে। এই সফরে সে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তাঁরা আশা করছেন। সেই সঙ্গে তাঁরা আশাবাদী বাংলাদেশে চীন আরও বড় বড় প্রকল্পে বিনিয়োগ করবে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান  বলেন, চীন বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। তাঁর এই সফরকে বিএনপি স্বাগত জানায়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সব সময় চীনের সহযোগিতা পেয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, উন্নয়ন সব ক্ষেত্রে বাংলাদেশ আজ যে জায়গায় এসেছে সেখানে চীনের গুরুত্বপূর্ণ সহযোগিতা আছে। এখনো বাংলাদেশের যে উন্নয়ন দরকার বিশেষত অবকাঠামো খাতে সেখানে চীনের মতো দেশের সহযোগিতা জরুরি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন, বাংলাদেশের উচিত হবে চীনকে এই বার্তা দেওয়া যে, তাদের ওপর বাংলাদেশের পূর্ণ আস্থা আছে।
তবে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই সফরকালে চুক্তি করার ক্ষেত্রে দুই দেশের স্বার্থরক্ষার আহ্বান জানিয়ে বলেছেন, ‘অন্যের লাভের জন্য যেন আমার ঘাড়ে চাপ না পড়ে।’ গতকাল এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের আরও বলেন, চীনের প্রেসিডেন্টের এই সফর থেকে তাঁরা ভালো কিছু প্রত্যাশা করছেন। বাংলাদেশের তুলনায় অন্য যেকোনো দেশ তাদের স্বার্থটা বেশি বোঝে। পারস্পরিক স্বার্থ যাতে রক্ষা পায়, সেভাবে চুক্তি করতে হবে। কী চুক্তি হতে যাচ্ছে, তা নিয়ে পুরোপুরি অন্ধকারে আছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করব ভালো কিছু হবে।’

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই