আগামীকাল মুক্তি পাচ্ছে সাইমন সাদিক ও অহনা’র ‘চোখের দেখা’ 

symon-ahonaরায়হান কবির: ঢাকাই ছবির সুদিন ফেরাতে চলছে নানা পরিকল্পনা আর এক্সপেরিমেন্ট। সেই প্রচেষ্টারই অংশ বলা যেতে পারে চলচ্চিত্রে সাইমন সাদিক ও অহনা রহমানের জুটি। গুণী নির্মাতা পিএ কাজল এই দুই তারকাকে একসঙ্গে নিয়ে নির্মাণ করেছন ‘চোখের দেখা’ নামের চলচ্চিত্র। আগামীকাল শুক্রবার (১৪ অক্টোবর) ছবিটি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। প্রাথমিকভাবে ছবিটি অর্ধ শতাধিকেরও বেশি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। পরবর্তীতে হল সংখ্যা আরো বাড়বে। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্যও করেছেন পিএ কাজল। তিনি জানান, একটি রোমান্টিক গল্পের ছবি ‘চোখের দেখা’। সাইমন-অহনার অভিনয় দর্শকের হৃদয়ে দোলা দিয়ে যাবে। ছবিটি প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন বলেন, ‘চলচ্চিত্রটির গল্পে দর্শক ব্যতিক্রম কিছু পাবেন। আমার অন্যান্য চলচ্চিত্রের চেয়ে এতে আরো বেশি সচেতন হয়ে অভিনয় করেছি। কারণ এখানে আমাকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে।’ অহনা বলেন, ‘চোখের দেখার গল্পটি আমার কাছে চমৎকার লেগেছে। এখানে আমার চরিত্রের নাম রোজ। একজন অন্ধ মেয়ে হিসেবে এখানে অভিনয় করেছি। আমার বিশ্বাস ‘চোখের দেখা’ দর্শকদের মনের মতো একটি চলচ্চিত্র হবে। সেইসঙ্গে সাইমনের সঙ্গে আমার জুটিও সবাইকে মুগ্ধ করবে বলে প্রত্যাশা রাখছি।’ সাইমন-অহনা ছাড়াও এ ছবির আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শামস সুমন ও শতাব্দী ওয়াদুদ। কুশলী মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি শতাধিক হলে মুক্তি পাবে আশা প্রকাশ করেছেন পরিচালক পি এ কাজল।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার