২০১৯ সালের জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

mohammad-nasim-awami-league-leader-intro-311x186২০১৯ সালের জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এতে অংশগ্রহণ না করলে বিএনপি’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হবে।
শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে আগামী নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিতে এ সময় বিএনপি নেত্রীর প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় শ্রমিকদের ওপর গুলি চালানো হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছেন। এজন্য শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে’।
‘শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সে কারণে আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে এবং আমরা বিজয়ী হবো। সেই লক্ষ্য নিয়ে আপনাদের উন্নয়ন সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। ওই নির্বাচনে বিএনপি বিলীন হয়ে যাবে। তাদের আর খুঁজে পাওয়া যাবে না’।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে