২৫টি মেগা প্রকল্পে রেকর্ড বিনিয়োগের চুক্তির সম্ভাবনা নিয়ে শুক্রবার ঢাকা আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

th২৫টি মেগা প্রকল্পে রেকর্ড বিনিয়োগের চুক্তির সম্ভাবনা নিয়ে শুক্রবার ঢাকা আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, তার এ সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি অবকাঠামো নির্মাণে দুদেশের মধ্যে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার।
তবে চীনের সঙ্গে বাংলাদেশের রেকর্ড যে ঋণচুক্তি হতে যাচ্ছে তাতে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
বিশ্ব জুড়ে বাড়ছে চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি এ দেশটির সঙ্গে বাংলাদেশের ২০১৫ সালে লেনদেন করেছে ১৪ দশমিক সাত শূন্য কোটি টাকার বাণিজ্যিক লেনদেন। বাংলাদেশের মোট বাণিজ্যের ২৬.৫০ শতাংশ চীনের সঙ্গে হলেও এর ৮৫ শতাংশই দেশটির অনুকূলে।
চীনের সঙ্গে ৪ দশকের কূটনৈতিক সম্পর্ক থাকলেও দীর্ঘ ৩০ বছর পর এবার দ্বিতীয়বারের মতো দেশটির কোন প্রেসিডেন্ট আসছেন ঢাকায়। বিনিয়োগে বাংলাদেশের বড়ো সহযোগী দেশ হিসেবে তাই অনেক স্বপ্নের এই সফর। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২৫টি প্রকল্পে ২০ বিলিয়নেরও বেশি আর্থিক সহযোগিতার জন্য চীনের কাছে প্রস্তাব পাঠানো হলেও ১২ বিলিয়নের মতো সহযোগিতার আশ্বাস আসতে পারে।
উল্লেখযোগ্য মেগা প্রকল্পগুলোর মধ্যে গুরুত্ব পাচ্ছে অবকাঠামো, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, তথ্য প্রযুক্তি খাতে।
সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ বলেন, ‘এই সফরে চায়না যেটা চাইবে তা হলো, এ অঞ্চল যেনো সুসংগত হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. এহসানুল হক বলেন, ‘তারা উন্নয়ন যেটা করছে সামরিক বা অর্থনৈতিকভাবে সেটা শান্তিপূর্ণভাবেই করছে। অন্যকোন রাষ্ট্রের সমস্যা তৈরি না করেই। বাংলাদেশ চীনের এরকম উন্নয়নে প্রচন্ডভাবে উৎসাহিত বোধ করছে।’
এ সফরে বাংলাদেশের সাথে কোন দেশের রেকর্ড ঋনচুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অর্থনীতিবিদরা বলছেন, চীনের কঠোর ঋণনীতির ব্যাপারে সতর্ক হয়ে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে।
সিপিডি অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘সরকারের উচিৎ হবে এই প্রকল্পগুলো নিয়ে সমঝোতার সময় সুদের হারটি যেন যথাসম্ভব নিচু পর্যায়ে রাখা যায়। সবচেয়ে ভালো হয় ১ শতাংশের নিচে রাখা যায়, দুই বা তিন না করে দশ বছরের মতো রেস পিরিয়ড এবং রি-পেমেন্ট পিরিয়ড যদি ৩০/৪০ বছর করা যায় তাহলে দীর্ঘ মেয়াদে ঋণ পরিশোধের চাপ সহনীয় হবে।’
সফরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের সাথে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট।
শি জিনপিংয়ের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পে বাংলাদেশের যোগদানের যে প্রস্তাবনা সেটি চুড়ান্ত হতে পারে এ সফরে। এছাড়া মধ্যম আয়ের দেশের পথে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেখানে অবকাঠামো এবং সড়ক যোগাযোগ খাতে যে ব্যাপক বিনিয়াগ প্রয়োজন সে চাহিদার অনেকটুকু মিটতে পারে এ সফরে। তাই কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিশ্লেষকদের আগ্রহের জায়গা চীনের প্রেসিডেন্টের এই সফর থেকে কতটা কৌশলী হতে পারে বাংলাদেশ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।