ফেসবুকের নতুন সংস্করণ ‘ওয়ার্কপ্লেস’

বাণিজ্য ডেস্ক ,স্বদেশ নিউworkplace-by-facebook-app-icons-logo-100686722-primary-idgeজ২৪.কম : কাজের সুবিধার্থে কর্মীদের জন্য একটি অভ্যন্তরীণ সংস্করণ উন্মোচন করেছে ফেসবুক। এটি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবেন। খবর বিবিসি।

ফেসবুকের বিশেষ এ সংস্করণটির কার্যক্রম মূল সাইটের মতোই। এতে লাইভ স্ট্রিমিং, মেসেজিংয়ের মতো অপশনগুলো রাখা হলেও এটি ব্যবহারকারীর ব্যক্তিগত প্রোফাইল থেকে সম্পূর্ণ আলাদা। নতুন এ সংস্করণটির মাধ্যমে ই-মেইলের মতো অন্য ব্যবসায় ব্যবহার্য টুলগুলোকে প্রতিস্থাপন করা যাবে। এছাড়া এটি বেশকিছু প্রতিদ্বন্দ্বী সেবাকেও টেক্কা দেবে বলে ধারণা পরামর্শদাতা প্রতিষ্ঠান লুইসের বিশ্লেষক ক্রিস গ্রিনের। এ সাইট উন্মোচনের মাধ্যমে মাইক্রোসফটের ইয়ামার ও স্ল্যাকের মতো মেসেজিং টুলসের সঙ্গে প্রতিযোগিতায় শামিল হচ্ছে ফেসবুক। অভ্যন্তরীণ যোগাযোগের অন্যতম মাধ্যম ইয়ামার ও স্ল্যাক।

গ্রিন বলেন, এটি শুধু ব্যবসার জন্য স্বয়ংসম্পূর্ণ যোগাযোগ মাধ্যম নয়। এ সাইট ফেসবুককে অনেক রকম সেবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবে। দুই বছর আগে এ রকম সাইট নিয়ে কাজ করছে ফেসবুক। পরীক্ষামূলকভাবে এ সময় চালু ছিল ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ নামে একটি সাইট। এখন এর নামকরণ হয়েছে ওয়ার্কপ্লেস। এখন এক হাজার ব্যবসায় সাইটটি ব্যবহার করা হচ্ছে।

ফেসবুকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শুধু বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন নয়, একইভাবে যোগাযোগ রাখা যেতে পারে সহকর্মীদের সঙ্গেও।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার