দুই বছর পর বিজ্ঞাপনে সুজানা

suzenaswadeshnews24সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: সময়ের জনপ্রিয়  মডেল-অভিনেত্রী সুজানা জাফরের টিভি পর্দায় খুব বেশি উপস্থিতি নেই। গল্প, চরিত্র, বাজেট, প্রডাকশন সবকিছু জেনে বুঝে কাজ করার চেষ্টা করেন তিনি। আর তাই শোবিজের অন্যদের চেয়ে তার কাজের সংখ্যাও কম। গেল ঈদে বেশ কিছু নাটক-টেলিছবিতে দেখা গেছে তাকে। তবে তারপর বিরতি কাটিয়ে এখনো কাজে ফেরেননি সুজানা। তবে সুজানা জানালেন, শিগগিরই চমক নিয়ে ফিরছেন। কী সেই চমক জানতে চাইলে সুজানা বলেন, ‘দুই বছর পর বিজ্ঞাপনে কাজ করলাম। এরমধ্যে বহুবার অসংখ্য পণ্যের মডেল হওয়ার জন্য অফার আসলেও নানা কারণে রাজি হতে পারিনি। তবে কয়েকদিনের মধ্যেই আমার নতুন দু’টি তেলের বিজ্ঞাপন প্রচারে আসবে। দু’টো বিজ্ঞাপনই নির্মাণ করেছেন অমিতাভ রেজা। এগুলোতে দর্শক আমাকে পাবেন চমক হিসেবে।’ এছাড়া একঘণ্টার নাটক ও টেলিফিল্মেও কাজ করবেন খুব তাড়াতাড়ি। তবে আপাতত নতুন কোনো ধারাবাহিক নাটকে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সুজানা মনে করেন, ‘ধারাবাহিক নাটকে যে কোনো চরিত্রে কাজ করলে আমি বেকায়দায় পড়ে যাই। কারণ, একদিন শুটিং হয় তো আবার তিন-চার-পাঁচ মাস পরে আবার শুটিং শুরু হয়। এতে চরিত্রের ভিতর প্রবেশ করে সেটা ফুটিয়ে তুলতেও সমস্যা হয়, সময়-শিডিউল মেইনটেইন করাটাও বেশ কষ্টসাধ্য। সে কারণে আপাতত ধারাবাহিকে কাজ না করার সিদ্ধন্ত নিয়েছি। আগামীতে যদি নিজের পছন্দমত কাজ পাই তবে ভেবে দেখবো।’

 

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার