সেই রাতে কিছুই না খেয়ে ছিলেন মাশরাফিরা

9644_Mashrafee ভারতের কাছে সেই হারের কথা কিছুতেই ভুলতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা। পরিবার নিয়ে অবসর যাপনে কাশ্মীরে এখন বাংলাদেশ ক্রিকেটের রঙ্গীন জার্সির অধিনায়ক। সেখানে গিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে মাত্র ১ রানের দুঃখজনক হারের কথা ভুলতে পারেননি। স্থানীয়দের সঙ্গে তিনি আপন মানুষের মতো মিশে কথা বলছেন। সেখানেই একদল তরুণ তাকে ভারতের কাছে ও দুঃখজন হারের কথা জিজ্ঞেস করেন। তখন তিনি জানান, ওই রাতে বাংলাদেশ দলের কেউ কষ্টে খাবার গ্রহণ করেনি। কাশ্মীরের স্থানীয় একটি পত্রিকার বরাতে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এই খবর দিয়েছে। মাশরাফি ওই তরুণদের বলেন, ‘ওই হারে আমরা খুবই হতাশ ছিলাম। সেই রাতে আমাদের কেউই খাবার গ্রহণ করেনি। হার খেলারই অংশ। কিন্তু আমরা সেদিন ওই ম্যাচটি মোটেও হারতে চাইনি।’ ভারতের বিপক্ষের ওই ম্যাচে শেষও ওভারে ১১ রান দরকার ছিল বাংলাদেশের। মুশফিকুর রহিম দু’টি চার মেরে সমীকরণ একেবারে সহজ করে দেন। কিন্তু শেষ তিন বলে ২ রান নিতে ব্যর্থ হয় বাংলাদেশ। কাশ্মীরে ঘুরতে গিয়ে স্থানীয় মানুষদের মুগ্ধ করে চলেছেন মাশরাফি বিন মুর্তজা। আগেরদিন সোনামার্গ থেকে শ্রীনগর যাওয়ার পথে রাস্তায় গাড়ি থামিয়ে স্থানীয় কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলেন মাশরাফি। তাদের আবদার পূরণ করে ছবিও তোলেন তিনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার