বৈশাখের শুরুতেই বৃষ্টি হতে পারে

9625_abhaoaচৈত্রের তীব্র তাপদাহে ওষ্ঠাগত মানুষের প্রাণ। অতিষ্ঠ হয়ে উঠেছে নগরজীবন। স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈশাখের শুরুতেই বৃষ্টি হতে পারে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ। পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর বলেছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু হয় শুক্রবার থেকে। পরবর্তী ৪৮ ঘণ্টায়ও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও রংপুর বিভাগ এবং রাজশাহী, বগুড়া, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুকনো থাকবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার