সালমানকে পুঁজি করে নায়িকার একি কাণ্ড!

9499_salmanpearlবলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে এ যাবৎ অনেক নায়িকা তারকাখ্যাতি পেয়েছেন। বি-টাউনে নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। বিশেষত কাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজের মতো নায়িকারা তো এখন রাজত্ব করে বেড়াচ্ছেন। এর সবই সালমানের সহযোগী মনোভাবের কল্যাণেই হয়েছে। তবে ৫১ বছর বয়সী এ অভিনেতার এমন মনোভাবকে পুঁজি করে কেউ কেউ নিজের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছেন। তেমনই একজন লন্ডনভিত্তিক নায়িকা পার্ল রাহ। সালমানের দাবাং সিরিজের তিন নম্বর কিস্তি নির্মাণ হওয়ার একটা সম্ভাবনা জেগেছে। এ ব্যাপারে ছবির প্রযোজক নায়িকা কে হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। কিন্তু পার্ল এরই মধ্যে নিজ দায়িত্ব ‘দাবাং থ্রি’র নায়িকা হচ্ছেন বলে আওয়াজ দিয়ে বেড়াচ্ছেন সর্বত্র। শুধু তাই নয়, ছবিতে অভিনয়ের ব্যাপারে সালমানের সঙ্গে নাকি তার নিয়মিত কথা হচ্ছে বলেও সবার কাছে বলে বেড়াচ্ছেন পার্ল। এখানেই শেষ নয়, সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে পার্ল নিজের নগ্ন ছবি পোস্ট করে নিজেকে দাবাংয়ের নায়িকা বলে দাবি করছেন। এসব নিয়ে বলিউডে নানান কানকথা শোনা যাচ্ছে। যারা পার্লের এমন কা- দেখে বিশ্বাস করছেন তারাই সমালোচনা করে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। সালমানের মতো একজন সুপারস্টার এমন অজানা-অচেনা নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন? এসব প্রশ্নই করছেন সবাই। অবশ্য এ বিষয়ে ‘সুলতান’-এর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার