চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে ঢাকায় আনার জোর চেষ্টা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির সে চেষ্টা সফল হয়নি। এপ্রিলে না আসলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে রাজি হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এপ্রিল মাসে শ্রীলঙ্কাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলেও ওই সফরটি আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পিছি েগেছে। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা জাতীয় দল। ‘এর আগে বিসিবি সূত্রে জানা গিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে আগামী দুই মাসের মধ্যে টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আর ওয়েস্ট ইন্ডিজ দল যদি বাংলাদেশ সফরে আসে তাহলে আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হবে সাকিব ও মুস্তাফিজকে।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী