আপনাকে যদি প্রশ্ন করা হয় একজন কোটিপতির বয়স কত হতে পারে? কি উত্তর দেবেন আপনি? পঞ্চাশ অথবা সত্ত্বর বয়স নিশ্চয় বলবেন। কিংবা চল্লিশ তো অব্যশই। কিন্তু আপনি জানেন কি সাত বছরের একটি শিশুর সম্পত্তির পরিমাণ ২০ লক্ষ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে! অবাক হচ্ছেন? পৃথিবীতে এমন কিছু শিশু আছেন যারা নিজের যোগ্যতায়, নিজ প্রতিভায় বিশ্বের কোটিপতির তালিকায় নিজেদেরকে নিয়ে গেছেন। আজ এমন কিছু ক্ষুদে কোটিপতিকে তুলে ধরবো আপনাদের কাছে।
১। Nick D’aloisio
আজকের পর্বে প্রথম যে কোটিপতির নামটা আসবে, তিনি হলেন নিক ডি’অ্যালিসো। যার নিট সম্পত্তির পরিমাণ ৩০ মিলিয়ন ডলার! ২০১২ সালে নিক একটি অ্যাপ্লিকেশন তৈরি করেন যা যেকোন সংবাদ ঘটনাবলী খুব সহজে সাথে সাথে পাঠকের কাছে চলে আসে। অ্যাপেল এই অ্যাপ্লিকেশনকে ২০১২ সালের সেরা অ্যাপ্লিকেশন হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে নিক এটি ইয়াহুর নিকট ৩০ মিলিয়ন ডলারে বিক্রি করে দেন।
২। Jaden Smith
উইল স্মিথের প্রথম সন্তান জ্যাডেন স্মিথ ১৬ বছর বয়সে ৮ মিলিয়ন ডলারের মালিক হন। অভিনয় এবং মিউজিকে সমান পারদর্শী এই ক্ষুদে কোটিপতি।
৩। Knox & Vivienne Jolie Pitt
নক্স ও ভিভিয়ান জোলি পিট হলিউড বিখ্যাত অভিনয় দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের যমজ সন্তান। ৬৭.৫ মিলিয়ন ডলারের অধিকারী নক্স এবং ভিভিয়ান জোলি পিট। অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট তাদের কিছু ছবি People Magazine এ বিক্রি করেন, তা থেকে প্রাপ্তি সমস্ত অর্থ এই সন্তানের জন্য বরাদ্দ করেন।
৪। Blue Ivy Carter
জে জি এবং বিয়ন্সে দম্পতির সন্তান ব্লু আইভি কার্টার প্রথম স্কুল শুরু করার আগে ১ মিলিয়ন ডলারের মালিক হয়ে যান!
৫। Suri Cruise
হলিউড কাঁপানো দম্পতি টম ক্রুজ ও কেটি হোমসের সন্তান সুরি ক্রুজ ৮ বছর বয়সে ২৭০ মিলিয়ন ডলারের অধিকারিনী হন!
৬। Isabella Barrett
ইসাবেলা ব্যারেট মাত্র সাত বছর বয়সে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২ মিলিয়ন ডলার পেয়ে যান। ইসাবেলা বিখ্যাত হবার পর তার মা “the Glitzy Girl” নামে শিশুদের গহনা এবং প্রসাধনীর ব্র্যান্ড লঞ্চ করেন।