যুবরাজের বিশ্বকাপ শেষ

7720_Yuvraj-Singhইনজুরিতে পড়ায় বিশ্বকাপ শেষ হয়ে গেলো যুবরাজ সিংয়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকালের সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। ভারত ফাইনালে উঠলেও যুবরাজকে পাবে না তারা। রোববার টপ টেনের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং। দ্বিতীয় বলের মোকাবিলায় গোড়ালির ইনজুরিতে মাঠে বসে পড়েন তিনি। তবে ব্যাথা নিয়েই মোহালিতে শেষ পর্যন্ত ১৮ বলে ২১ রান করেন যুবরাজ। কিন্তু সে ইনজুরির উন্নতি না হওয়ায় দল থেকে বাদ পড়লেন তিনি। তার বদলে ভারত দলে জায়গা পেয়েছেন মানীশ পান্ডে। ভারতের হয়ে নিজের সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি করেন পান্ডে। জানুয়ারিতে অস্ট্রেলিয়ারে বিপক্ষে সিডনিতে খেলেন ১০৪ রানের অপরাজিত ইনিংস। বিশ্বকাপ দলে শুরু থেকে রয়েছেন আজিঙ্কা রাহানে। কিন্তু তিনি এখনও সুযোগ পাননি। আসলে রাহানের জায়গা ব্যাটিংয়ের শীর্ষ তিনে। কিন্তু রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও বিরাট কোহলি এই তিন পজিশনে দারুণ খেলায় রাহানে আর সুযোগ পাননি। আর যুবরাজ খেলেন এরও নিচে। যে পজিশনে খেলে থাকেন মনীশ পান্ডে। তাই রাহানে থাকা সত্বেও পান্ডেকে দলে নেয়া হয়েছে।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে