যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৪৩

108147_i2বড়দিনের ছুটির সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, ও মধ্যপশ্চিমে তা-ব চালিয়েছে তীব্র ঘূর্ণিঝড়। এতে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আক্রান্ত এলাকাগুলোতে মাটিতে মিশে গেছে অনেক ভবন। ক্ষতিগ্রস্থ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘূর্ণিঝড়ের তীব্রতায় মিসৌরি ও নিউ মেক্সিকোর গভর্নররা নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মিসৌরি ও ইলিনয় অঙ্গরাজ্যে কমপক্ষে ১৩ জনের প্রাণহানি হয়েছে। মিসৌরিতে, উদ্ধার কর্মীরা স্থানীয় বাসিন্দাদের তাদের বাড়ি থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। সেখানকার গভর্নর জে নিক্সন রোববার বলেন, কমপক্ষে ৮ জন মানুষ নিহত হয়েছে। বন্ধ হয়ে গেছে অসংখ্য রাস্তাঘাট। জরুরি অবস্থা ঘোষণা করে নিক্সন বলেন, বর্ষণ অব্যাহত থাকলে বিদ্যমান বন্যা পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করবে। ম্যারিওন কাউন্টি কোরোনার ট্রয় ক্যানন জানিয়েছেন, শনিবার রাতে ইলিনয়ের পাটোকা গ্রামের কাছে গাড়ির ভেতরে থাকা তিনজন প্রাপ্তবয়স্ক ও দুই শিশুকে গাড়িসহ ভাসিয়ে নিয়ে যায় বন্যার পানি। টেক্সাসের ডালাস এলাকায় কমপক্ষে ১১ জন মানুষ নিহত হয়েছে। ডালাস মেট্রোপলিটন এলাকয় আরও তিন জনের মৃত্যুর খবর এসেছে। এ অঞ্চলে অসংখ্য মানুষ আহত হয়েছেন। ধংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্থ হয়েছে শতাধিক ঘরবাড়ি।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে