ছাত্রীর পিতাকে খুন করেছে বখাটেরা

মুক্তাগাছা পৌরসভার সৈয়দপাড়া এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গতকাল ভোরে ওই মেয়ের পিতাকে হত্যা করেছে সংঘবদ্ধ বখাটে চক্র। নিহতের নাম আইন উদ্দিন (৪৫)। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ সূত্র জানায় পৌর এলাকার সৈয়দ পাড়া গ্রামের দিনমজুর আইন উদ্দিনের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যাকে একই এলাকার গেন্দু মিয়ার পুত্র কাতু(২৬) এর নেতৃত্বে দিপু, তাহের, রাকিব, আশু, লাল মিয়াসহ সংঘবদ্ধ বখাটে চক্র প্রায়ই উত্ত্যক্ত করতো। বৃহস্পতিবার আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বখাটেরা বাবা, মা, মেয়েসহ পরিবারের কয়েকজনকে পথে আটকিয়ে মারধর করে। এ সময় বখাটেরা তাদেরকে নানাভাবে হুমকি দেয়। পরে মেয়েকে অন্য আত্মীয়ের বাড়িতে রেখে রাতে তারা বাড়ি ফিরছিলেন। পথে বখাটেরা আইন উদ্দিনকে আটক করে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পাশে ফেলে রাখে। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে